বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চায় রাশিয়া, যা বললেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১০

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন নিয়ে কাজ করতে চায় রাশিয়া। এছাড়াও যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক আগামীতে আরও বাড়বে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। সচিবালয়ে মন্ত্রীর দফতরে এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের যেসব পণ্য রাশিয়ায় রফতানি হয়, সেগুলো আরও সহজলভ্য করারও অনুরোধ করেছে রাশিয়া। 

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ থেকে আরও পণ্য নিতে চায় রাশিয়া। একইসঙ্গে বাংলাদেশ থেকে এলএনজি আমদানি করতে চায় তারা। তবে আমেরিকাকে সরিয়ে শুধু রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আমরা চাই না। কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ।

এসময় সেতুমন্ত্রী আরও বলেন, নতুন করে কোনও রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না, যারা আছে তারাই বোঝা এখন। তাই নতুন করে রোহিঙ্গা আনার প্রশ্নই আসে না। বৈশ্বিক অর্থনৈতিক কারণে এমনিতেই সমস্যায় আছে দেশ।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম