বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি করতে চায় সৌদি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি করতে আগ্রহী সৌদি সরকার। এ ক্ষেত্রে আপত্তি নেই বাংলাদেশেরও। প্রস্তাব পেলে সরকার বিষয়টি ভেবে দেখবে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এরকম চুক্তি হলে অপরাধীদের নিজ নিজ দেশে আনা-নেওয়া সহজ হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ কক্ষে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি কেউ অপরাধ করলে তারা তাদের ফিরিয়ে দেবে এবং তাদের কেউ বাংলাদেশে অপরাধ করলে আমরা তাদের ফিরিয়ে দেবো।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি জাতীয় সংসদে নেই। যে কারণে তারা বিরোধীদল নয়। তাছাড়া বিএনপির নেতা-কর্মীদের মুক্তির বিষয়টি আইন ও আদালতের এখতিয়ারে। এরসঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। ২৮ অক্টোবর সমাবেশের নামে নাশকতা ও বিচারপতির বাসভবনে হামলাসহ বিভিন্ন অভিযোগে বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়েছিল। আদালত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের মুক্তি দিচ্ছেন।

মিয়ানমার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তের অস্থিরতা নিয়ে আমরা শঙ্কিত নই। রোহিঙ্গাদের পাঠানোর বিষয়ে আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুত মিয়ানমারের অবস্থা ভালো হলে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। তবে নতুন করে আর কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। 

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের