উন্নয়নকে ত্বরান্বিত করতে ডিসিদের প্রতি আহ্বান ধর্মমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৪, ২৩:২১আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২৩:২১

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান সরকারের সকল কাজে সর্বোচ্চ পেশাদারত্ব ও দায়িত্বশীল ভূমিকা রেখে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (৪ মার্চ) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয়দিনে বক্তৃতাকালে মন্ত্রী এ আহ্বান জানান।

জেলা প্রশাসকদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য স্থির করেছেন। রূপকল্প ২০৪১ ও সরকারের নির্বাচনি ইশতেহার ২০২৪-এর অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে আপনারা সকলেই নিরলস কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে আপনাদেরকে আরও বেশি সোচ্চার হতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কাজে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল কাজে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা নিবিড়ভাবে সম্পৃক্ত। আপনাদের সার্বিক সহযোগিতা, প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সমন্বয়ে মাঠ পর্যায়ে এ মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান, গতিশীল ও ফলপ্রসূ করার ক্ষেত্রে ধর্মমন্ত্রী জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া, মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, জাকাত সংগ্রহ জোরদার করা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যমূলক পরিবেশ সমুন্নত রাখার ক্ষেত্রেও জেলা প্রশাসকদের সুদৃষ্টি প্রত্যাশা করেন ধর্মমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে  প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমদ, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন। 

/এসআই/এমএস/
সম্পর্কিত
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী
হজযাত্রা নির্বিঘ্ন করবে সরকার, অনিয়ম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান