বঙ্গবন্ধু সংক্রান্ত গোপন নথি প্রকাশ: প্রধানমন্ত্রীর সঙ্গে এসবি কর্মকর্তাদের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ২১:৫৩আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২১:৫৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে গোয়েন্দা শাখার গোপর নথি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন গোপন নথি প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বলেন, প্রধানমন্ত্রী এই প্রকাশনায় তাদের অক্লান্ত পরিশ্রম ও মেধার স্বীকৃতি দিতে তাদের সাক্ষাতের ব্যবস্থা করেছেন।

এই প্রতিবেদন সম্পাদনে স্পেশাল ব্রাঞ্চের ২২ জন সদস্য সংশ্লিষ্ট ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ২০ জন সদস্য।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মাহবুব হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সমন্বয়ক ও কিউরেটর ড. মো. নজরুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গোপন নথি হলো পাকিস্তান আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে গোয়েন্দা শাখার প্রতিবেদনের একটি সংগ্রহ। ১০ বছরেরও বেশি সময় আগ থেকে এই বইগুলো প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ২০২৪ সালে। এই প্রকাশনার সব খণ্ড প্রকাশ করেছে হাক্কানি পাবলিশার্স।

সূত্র: বাসস

/এনএআর/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
রেকর্ড ভেঙে ইতালিতে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় মেলোনির সরকার
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল