ধর্মঘটে না যেতে কোয়াবকে তথ্য প্রতিমন্ত্রীর অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৪, ২১:২৫আপডেট : ১০ মার্চ ২০২৪, ২২:২৫

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নেতাদের ধর্মঘটে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, কোয়াবের দাবি পূরণে তথ্য মন্ত্রণালয় কাজ করছে।

রবিবার (১০ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী। উল্লেখ্য, সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা ধর্মঘট ডেকেছে ক্যাবল অপারেটররা।

ওটিটি প্ল্যাটফর্ম এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বাংলাদেশি চ্যানেলগুলোকে দেখাচ্ছে। এর প্রতিবাদে ক্যাবল অপারেটররা সোমবার ধর্মঘট ডেকেছেন।

আরাফাত বলেন, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি কোয়াব থেকে দুজন, অ্যাটকো থেকে দুজন, আইএসপি অ্যাসোসিয়েশন থেকে দুজন প্রতিনিধি পাঠাতে। ডিটিএইচ থেকেও প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে। তাদের নিয়ে একটি কোলাবরেশন সেল করা হয়েছে। শিগগির মিটিং হবে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, সেখান থেকে সব সমস্যার সমাধানের পথে আমরা এগোবো। আমরা যেহেতু কথাগুলো শুনেছি এবং কাজ করছি, মাঝপথে এসে আমি মনে করি এ ধরনের ধর্মঘটে যাওয়া ঠিক হবে না। আমি তাদের অনুরোধ করবো এগুলোর মধ্যে না যেতে। কারণ আমরা তো কাজ করছি, কথা বলছি। আইনের মধ্য থেকে সব সমস্যার সমাধান করবো।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসাংবাদিকদের ‘অ্যাক্রেডিটেশন কার্ড’ নবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের