বাংলাদেশ পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৪, ১৭:০৬আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৭:০৬

চার দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছাদূত হিসেবে ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি।

সোমবার (১৮ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিক্টোরিয়াকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এর আগে রবিবার (১৭ মার্চ) সুইডিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী সেক্রেটারি জেনারেল উলরিকা মোদের রাজকুমারীর সঙ্গে রয়েছেন। এই সফরের উদ্দেশ্য বাংলাদেশের উন্নয়নযাত্রা সম্পর্কে জানা। জলবায়ু, লিঙ্গ সমতা, সবুজ ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা লাভ করা।

সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে)

রাজকুমারী ও প্রতিনিধি দল সরকারের প্রতিনিধি, উদ্যোক্তা, সংস্থা, উন্নয়ন সহযোগী এবং যুবদের সঙ্গে আলোচনা করবেন। তারা সবুজ এবং ডিজিটাল রূপান্তর প্রচারে ব্যবসায়িক ক্ষেত্রের ভূমিকার ওপর আলোকপাত করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন।

প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলও পরিদর্শন করবে।

রাজকুমারী ভিক্টোরিয়া (ক্রাউন প্রিন্সেস) ২০০৫ সালে দেশে তার প্রথম সফরের প্রায় দুই দশক পর আবার বাংলাদেশ সফরে এসেছেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- বাংলাদেশে আসছেন সুইডেনের রাজকন্যা

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম