৮ মাসে এডিপি বাস্তবায়নের হার ৩১ দশমিক ১৭ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ মার্চ ২০২৪, ১৯:৫৩আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৯:৫৩

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এডিপি বাস্তবায়ন হয়েছে ৮৫ হাজার ৬০২ কোটি ৫৯ লাখ টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এ হার মাত্র ৩১ দশমিক ১৭ শতাংশ। চলতি ২০২৩-২৪ অর্থবছরে এডিপিতে মোট বরাদ্দ ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। এ হিসাবে আগামী ৪ মাসে খরচ করতে হবে এক লাখ ৮৯ হাজার ৭২ কোটি টাকা।

বুধবার (২০ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ তথ্য প্রকাশ করেছে।

জানা গেছে, ৫৮টি মন্ত্রণালয়-বিভাগের মধ্যে এডিপি বাস্তবায়নে এগিয়ে আইএমইডি, বাস্তবায়নের হার ৯৪ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ৭১ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৭৭ দশমিক ৪৭ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে। এডিপি বাস্তবায়নে সব থেকে পিছিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়, হার মাত্র ১৩ শতাংশ। এছাড়া ২০ শতাংশ এডিপি বাস্তবায়ন করতে পারেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

আইএমইডি জানায়, ২০২২-২৩ অর্থবছরে এ সময়ে (জুলাই-ফেব্রুয়ারি) এডিপি বাস্তবায়নের হার ছিল ৩২ দশমিক ১০ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে এই হার ছিল ৩৫ দশমিক ৮০ শতাংশ। এছাড়া ২০২০-২১ অর্থবছরে ৩৩ দশমিক ৮৩ এবং ২০১৯-২০ অর্থবছরে ৩৭ দশমিক ২৬ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। শুধুমাত্র গত ফেব্রুয়ারি মাসে ১১ হাজার ১৩৮ কোটি টাকা খরচ হয়েছে, যা মোট এডিপির ৪ দশমিক শূন্য ৬ শতাংশ। চলতি অর্থবছরে মূল প্রকল্প এক হাজার ৩৪০টি, উপ প্রকল্প ৪৩টি এবং উন্নয়ন সহায়তা ৯টি।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
এডিপি বাস্তবায়নে ধীরগতির ১৪ কারণ চিহ্নিত, গতি বাড়াতে সরকারের নানা উদ্যোগ
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন, ব্যয় কমেছে আরও ১৩ হাজার কোটি টাকা
বাংলাদেশের জনসংখ্যা আসলে কত?
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক