সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৪, ১৫:০৭আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৭:৩৯

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি মৃত্যুবরণ করেছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না।

বৃহস্পতিবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, ‘আমরা চাই সীমান্তে এ ধরনের কোনও ঘটনা যেন না ঘটে। সরকারের পক্ষ থেকে বিজিবির মাধ্যমে এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং সীমান্ত বৈঠক হয়েছে।’

অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, ২৫ মার্চ লালমনিরহাটে কিছু বাংলাদেশি কাঁটাতারের বেড়া কেটে ওপারে যায়। বিএসএফের ভাষ্য হচ্ছে, তারা যখন চ্যালেঞ্জ করে তখন তারা (অনুপ্রবেশকারীরা) সংখ্যায় অনেক বেশি ছিল এবং তারা বিএসএফকে ঘেরাও করে। তখন বিএসএফ গুলি ছোড়ে এবং দুই জন আহত হয়। আহত এক বাংলাদেশি এপাশে চলে আসে। আরেকজনকে ওপারে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। অন্য আরেকটি ঘটনায় নওগাঁ সীমান্তে ২৬ মার্চ একই ধরনের অবৈধ অনুপ্রবেশের কারণে একই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজিবির পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে এবং সীমান্ত বৈঠক হয়েছে। ভারতের সঙ্গে আমরা অনেক দিন ধরে আলাপ-আলোচনা করছি। আমি যখন সম্প্রতি ভারত সফরে গিয়েছিলাম তখনও গুরুত্ব সহকারে বিষয়টি আমরা আলোচনা করেছি, যাতে সীমান্তে নন-লিথাল (প্রাণঘাতী নয় এমন) অস্ত্র ব্যবহার করা হয়। এখন আগের তুলনায় অনেক বেশি প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করা হয়। সে কারণে রাবার বুলেট বা ছররা গুলিতে অনেকে আহত হন এবং তারা বাংলাদেশে চলে আসেন।’

আরও পড়ুন- ভারত সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম