রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন দিয়েছে মানবাধিকার কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৪, ১৬:২৩আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৬:২৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রবিবার (৩১ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ২০২৩ সালের এ বার্ষিক প্রতিবেদন তুলে দেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে বার্ষিক প্রতিবেদন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

বার্ষিক প্রতিবেদনে জাতীয় মানবাধিকার কমিশন বিষয়ক সার্বিক তথ্য, ২০২৩ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মূল্যায়ন, অভিযোগ ব্যবস্থাপনার মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও কমিশনের বর্তমান প্রতিবন্ধকতাসহ অন্যান্য বিষয় তুলে ধরা হয়েছে।

কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সম্মানিত সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ, কাওসার আহমেদ, ড. তানিয়া হক, সচিব সেবাস্টিন রেমা, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক এ সময় উপস্থিত ছিলেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান