জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ২১:৩০আপডেট : ০১ জুলাই ২০২৫, ২১:৩০

জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক সুস্মিতা পাইককে সভাপতি এবং উপপরিচালক মোহাম্মদ তৌহিদ খানকে মহাসচিব করে কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন কমিশনের উপপরিচালক ইউশা রহমান।

কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ১৮ জুন থেকে ঢাকার কাওরান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে সব কর্মকর্তার উপস্থিতিতে এক সাধারণ সভার মাধ্যমে অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়।  গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৮ জুন প্রথম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং মঙ্গলবার (১ জুলাই) সাধারণ সভায় অফিসার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে কমিশনের উপপরিচালক সুস্মিতা পাইক এবং মহাসচিব হিসেবে উপপরিচালক মোহাম্মদ তৌহিদ খানের নাম প্রস্তাব করা হয় এবং সর্বসম্মতিক্রমে তাদের নাম গৃহীত হয়। এছাড়া সহ-সভাপতি হিসেবে ফারজানা নাজনীন তুলতুল, যুগ্ম মহাসচিব মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, দফতর সম্পাদক মো. তানবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান রিক্তা, মানবাধিকার বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস এবং নির্বাহী সদস্য হিসেবে মো. রবিউল ইসলাম ও মো. ইমরান হোসেনের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটি জাতীয় মানবাধিকার কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে মেধা ও প্রতিভাকে পূর্ণরূপে কাজে লাগানো, কাজের পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ প্রয়াস এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে স্বার্থ সংরক্ষণ তথা সার্বিক কল্যাণ সাধনে নিয়মতান্ত্রিক উদ্যোগ গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। ভবিষ্যতে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক ভূমিকা পালনে কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করছে।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
হামে মৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের রুল
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের