বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৪, ১২:৪৩আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:৪৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

জামাতগুলোতে পৃথক পৃথক আলেমরা ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, মুকাব্বির হিসেবে থাকবেন ক্বারি মো. ইসহাক মুয়াজ্জিন।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. এহসানুল হক, মুকাব্বির থাকবেন হাফেজ মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন মো. আব্দুল হাদী।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ইমামতি করবেন ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুকাব্বির হিসেবে থাকবেন মো. জসিম উদ্দিন।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন, মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমিন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পাঁচটি জামাতে কোনও ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

/সিএ/আরকে/
সম্পর্কিত
এশিয়ার বৃহত্তম গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের জামাত
জাতীয় ঈদগাহের মোনাজাতে মজলুম মুসলিমদের সমৃদ্ধি কামনা
বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বড় ঈদ জামাত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম