আইএমএফ-এর শর্তে ব্যাংক একীভূত হচ্ছে, অভিযোগ বিরোধী দলীয় উপনেতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৪, ২০:২৮আপডেট : ০৫ মে ২০২৪, ২০:২৮

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তে ব্যাংক একীভূত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ব্যাংকগুলো সঠিকভাবে কাজ না করলেও বাংলাদেশ ব্যাংক তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। এখন আইএমএফ যখন বলেছে তখন পদক্ষেপ নিচ্ছে। তিনি সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংককে একীভূত না করে দুর্বল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংককে একীভূত করার প্রস্তাব দেন।

রবিবার (৫ মে) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংক আইএমএফের শর্ত পূরণের জন্য কিছু ব্যাংককে একিভূত করার জন্য চিহ্নিত করেছে। ১০টি ব্যাংক। এসব ব্যাংকের দায় হচ্ছে ৮৪ হাজার কোটি টাকা। যার মধ্যে ৫৪ হাজার কোটি টাকা হচ্ছে খেলাপী ঋণ। গত ১০ বছর ধরে এই ব্যাংকগুলোর নাম এসেছে। এই ব্যাংকগুরো ঠিকভাবে কাজ করছে না। যেমন বেসিক ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনও রকম বড় পদক্ষেপ নেয়নি। আজ আইএমএফ যখন বলেছে তখন পদক্ষেপ নিচ্ছেন। এর দায় দায়িত্ব কে নেবে? যারা এর জন্য দায়ী তাদের কী হবে সে সম্পর্কে বাংলাদেশ ব্যাংক কোনও কথা বলেনি। যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা না হলে আবার আগের অবস্থায় ফিরে যাবো।

তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত না করে খারাপ ব্যাংকগুলোকে একীভূত করে নতুন ব্যাংক করা যায় কি না একান্তভাবে দেখা দরকার। ক্রাইসিস উত্তরণ করতে হবে যদি অর্থনীতিতে সচল করতে চাই।

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে গ্রাম অঞ্চলে বিদ্যুতের লোডশেডিংয়ের অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক। তিনি বলেন, গ্রামগঞ্জে লোডশেডিং ২৪ ঘণ্টার মধ্যে কোথাও ১২ ঘণ্টা, কোথাও ৮ ঘণ্টা। আমার এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সরকার বলেছে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা আছে, তাহলে বিদ্যুৎ গেলো কোথায়? গ্রামে লোডশেডিং হয় না চ্যালেঞ্জ করবেন কেন?

আইএমএফের প্রস্তাবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রী দাম বৃদ্ধিকে বলেন সমন্বয়। এ সমন্বয় এক বছর করেছেন। আগামী তিন বছরে ১২ বার করবেন। ভর্তুকি পুরো তুললে বিদ্যুতের দাম দ্বিগুণ হয়ে যাবে। মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না। দাম বৃদ্ধি না করে এমন পদক্ষেপ নেন, যেটাতে জনগণের ওপর চাপ না পড়ে সহনীয় পর্যায়ে আপনারা সরকারেও থাকতে পারেন, আর বিদ্যুৎও যাতে পাওয়া যায়।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে চুন্নু বলেন, সড়কের বেশিরভাগ দুর্ঘটনা হয় কোনও গাড়ির ফিটনেস নাই, ড্রাইভিং লাইসেন্স নেই। মাননীয় মন্ত্রী যদি একটু স্ট্রং হন। পুরানো গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি ও অটো রাস্তায় না চললে মানুষ এইভাবে মারা যাবে না।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের