প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বেইজিংয়ে আলোচনা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুন ২০২৪, ১২:১৫আপডেট : ০৪ জুন ২০২৪, ১২:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরকে সফল করা নিয়ে আলোচনা করেছে দুপক্ষ। সোমবার (৩ জুন) বেইজিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েডংয়ের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, মেগা প্রকল্প, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, যুব প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন যে, বঙ্গবন্ধুর ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফর নিয়ে লেখা বইটি প্রধানমন্ত্রীর সফরের আগে চীনা ভাষায় অনুবাদ করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয় যে, চীন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কের ভিত্তি হচ্ছে মূল্যবোধ ও পারস্পরিক সম্মান বলে জানায় পররাষ্ট্র সচিব।

বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়ে পররাষ্ট্র সচিব বিভিন্ন মেগা প্রকল্পে সহায়তা দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান।

চীনের ভাইস মিনিস্টার জানান যে, পাঁচ জাতির সংগঠন ব্রিকসে বাংলাদেশ যোগ দিতে চায় এবং এ বিষয়ে সহায়তা দিতে রাজি বেইজিং।

তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের দূতাবাস দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ২০২৫ এ আয়োজন করতে পারে। এছাড়া বাংলাদেশ থেকে আমসহ অনান্য কৃষিপণ্য আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের