দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৪, ১৯:২৭ আপডেট : ২৩ জুন ২০২৪, ১৯:৪৮

নতুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার (২৩ জুন) ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধানের সচিবালয়ে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

দায়িত্ব হস্তান্তরের আগে নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হয়। গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।

দায়িত্ব হস্তান্তরের পর বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দায়িত্ব হস্তান্তরের আগে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। তিনি সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানান।

পরে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া তিনি সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল বিদায়ী সেনাপ্রধানকে সেনাকুঞ্জে গার্ড অব অনার দেয় এবং তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

/জেইউ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
পাসপোর্ট আবেদনে শেখ হাসিনার স্বাক্ষর জাল, দাবি রাশেদ খাঁনের
সর্বশেষ খবর
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন