থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৪, ১৫:৪৪আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৬:০৪

থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ব্যাংকক যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

রবিবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করার সময় তিনি এ তথ্য জানান।

হাছান মাহমুদ বলেন, ‘বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভায় যে আলোচনা হয়েছে, যে ঐকমত্যে আমরা পৌঁছেছি সেটি হচ্ছে—সেপ্টেম্বর মাসের ৪ তারিখে বিমসটেক সম্মেলন হবে। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিমসটেক সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা যোগদান করবেন।’

তিনি বলেন, ‘আমরা বিমসটেকের আগামী চেয়ারম্যান হবো। বিমসটেক শীর্ষ সম্মেলনের পর নতুন চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবো। সেজন্য এ বৈঠক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকালে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘চীন সফর নিয়ে আমাদের মাঝে কোনও আলোচনা হয়নি।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক