একাত্তরের অপশক্তি রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি করেছে: পার্বত্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৪, ২৩:০৫আপডেট : ০১ আগস্ট ২০২৪, ২৩:০৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, একাত্তরের অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতিসাধন করেছে। দেশে চলমান উন্নয়নের ধারা ব্যাহত করেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মতো আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ওইসব রাজাকার, আলবদর, আলশামসের দোসরদের অন্যায় ও অপরাধমূলক কাজকে রুখে দিতে হবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) খাগড়াছড়ি জেলার টাউন হলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, রাজাকার, আলবদর, আলশামস অপশক্তির দোসরদের অপরাধমূলক কাজের কথা সবাইকে স্মরণে রাখতে হবে। কোনটা ভালো, কোনটা মন্দ তার বিচার করে, ভালো কাজে সকলকে মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন। ২০৪১ সালের মধ্যে দেশবাসীকে স্মার্ট বাংলাদেশ গড়ার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন। আজকের ছাত্র-ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ। তিনি বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই একদিন এদেশের মালিক হবে। তারাই হবে প্রজ্ঞাবান, বুদ্ধিমত্তার অধিকারীসহ উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম, ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি