নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৪, ১৬:৫০আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২২:১৩

কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক পটপরিবর্তনের পরে নতুন সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একাধিক সূত্র জানায়, নতুন সরকার গঠনের পরে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে মন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এ মুহূর্তে আমরা নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় আছি।’

আরেক কূটনীতিক বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে নতুন সরকারের নির্দেশনা আসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। তিনি বলেন, বাংলাদেশের একটি পরিপক্ব পররাষ্ট্রনীতি আছে। সেটির আলোকে আমরা আমাদের করণীয় ঠিক করবো।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ আন্দোলনকারীরা সরকার পতনের ডাক দিলে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক