বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৪, ১৮:১৭আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০০:৪৯

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৫ জনের।

বুধবার (৭ আগস্ট) বিকালে সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সরকারের প্রধান হচ্ছেন ড.  ইউনূস। তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।

কেয়ারটেকার সরকারের প্রধান ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জেনারেল ওয়াকার উজ জামান বলেন, ডক্টর ইউনূস বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন। তাকে আমরা রিসিভ করার জন্য বিমানবন্দরে যাবো। তিনি আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন। আমরা সবাই মিলে তাকে সাহায্য করবো।

জেনারেল ওয়াকার উজ জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আগামী তিন চারদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, এই সময়ে যারা লুটতরাজ বা অপরাধ করছেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। 

সেনাবাহিনী প্রধান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটতরাজ বন্ধে ছাত্ররা ভালো কাজ করছে। তাদের এই কাজকে আমরা স্বাগত জানাই। তারা যেন এই ভালো কাজগুলো চালিয়ে যায়।

জেনারেল ওয়াকার উজ জামান আরও বলেন, সেনাবাহিনী নিয়ে অনেক গুজব চলছে। কোন বিষয়েই পুরোপুরি নিশ্চিত না হয়ে যেন কেউ সংবাদ প্রকাশ না করেন সেটার অনুরোধ জানিয়েছেন।

সেনাপ্রধান বলেন, পুলিশের পুনর্গঠন কাজ চলছে। ইতোমধ্যে পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগিরই পুলিশ প্রফেশনালি কাজ শুরু করতে পারবে বলে আশা করি। তিনি বলেন, পুলিশ একটা বিরাট ফোর্স। সেই ফোর্স এখন ডিউটিতে নেই। তাদের কাজের জন্য ডিজাইনডও না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, সারা দেশে সেনাবাহিনীর প্যাট্রোলিং চলছে। তারপরও যে লুটতরাজ ও খুনোখুনি হয়েছে সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। বলেন, রাজনৈতিক নেতারা কথা দিয়েছিলেন এগুলো হবে না। তারপরও যদি কোনও ব্যর্থতা থাকে সেটা আমার। 

/জেইউ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম