বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ

চাঁদাবাজি করলে পা ভেঙে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৪, ১৫:০৭আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২০:২২

বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমি কোনও রাজনীতিবিদ না। একজন ফৌজ, যা বলি তা-ই করার চেষ্টা করি। আপনারা কেউ চাঁদাবাজি করবেন না, দখলবাজি করবেন না। যদি চাঁদাবাজি করেন, তাহলে পা ভেঙে দেওয়া হবে।

রবিবার (১১ আগস্ট) প্রথম দিনের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পুলিশ সদস্যদের আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবারের মধ্যে যারা কাজে যোগ দেবেন না, আমরা ধরে নেবো তারা চাকরি করবেন না। বৃহস্পতিবারের মধ্যে আপনারা কাজে যোগদান করুন। এই সময়ের মধ্যে যারা যোগদান করবেন না, তাদের চাকরিচ্যুত করা হবে। যা কিছু ঘটেছে, তার বিচার বিভাগীয় তদন্ত হবে। তদন্ত অনুযায়ী বিচার বিভাগ বিচার করবে। এতে কারোর ভয় পাওয়ার কিছু নাই। নির্দোষ কেউ কোথাও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না।’

তিনি বলেন, ‘দেশের একটি রাজনৈতিক দলের কী করুণ অবস্থা হয়েছে, তা আপনারা দেখেছেন। যাদের সঙ্গে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত, তাদের অবস্থা দেখেন, পালিয়ে বেড়াচ্ছে। একটা বিশেষ পরিস্থিতি দেশে তৈরি হয়েছে। তার সুযোগ আপনারা নিচ্ছেন, এটা বন্ধ করেন। আমার কাছে খবর আসছে, কাওরানবাজারে চাঁদাবাজি, একটি ব্যাংকে ঢুকে গোলাগুলি করে দখলের চেষ্টা হচ্ছে। এভাবে চলবে না।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘চাঁদাবাজদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন। নিজেরা আইন হাতে তুলে নেবেন না।’

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশের গায়ে কেউ হাত দেবেন না। পুলিশের প্রয়োজনীয়তা অনুভব করছেন নিশ্চয়। ডাকাতি হচ্ছে বা ডাকাতির ভয় পাচ্ছেন। বোঝার চেষ্টা করুন, পুলিশের প্রয়োজন রয়েছে।’

 

/জেইউ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের