মাঠে কাজ করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৪, ১৮:৩১আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২০:৩৯

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, একটি দুর্যোগময় সময়ে শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তাঘাট পরিষ্কার ও দেয়ালে গ্রাফিতি আঁকছে। তারা দেশের জন্য ভূমিকা রাখছে। মাঠে কাজের জন্য তাদের মূল্যায়ন করা হবে, উৎসাহব্যঞ্জক সনদ দেওয়া হবে।

রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এম সাখাওয়াত হোসেন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি পুলিশের মহাপরিদর্শককে অনুরোধ করবো, যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে, রাস্তাঘাট ও অলিগলি পরিষ্কার করে দেয়ালগুলোতে গ্রাফিতি আঁকছে, তাদের তালিকা করে পুলিশের পক্ষ থেকে সনদ দেওয়া হোক। চাকরির ক্ষেত্রে এই সনদের যেন মূল্যায়ন হয়।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রঙ কিনে দেয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো, হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।’

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তায় আমার গাড়িও ধরেছে। তারা আমার গাড়ি থামিয়ে বলেছে, পতাকাওয়ালা গাড়ি। তারপর তারা বলছে, পতাকা থাক আর যাই থাক, গাড়ি চেক করবো। এরপর আমাকে দেখে বললো, না স্যার আপনি চলে যান। যেটা পুলিশ করতে পারতো না; সেটা তারা করছে। তারা কোনও চাঁদা নেয় না। কোনও দোকানে গিয়ে বলে না খাবার দাও। এই শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তারা ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করেছে।’

/এবি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম