হিন্দু মহাজোট নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টা

আপনারা সংখ্যালঘু নন, বাংলাদেশের নাগরিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৪, ১৫:০৫আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৮:১০

হিন্দু মহাজোট নেতাদের উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপনারা সংখ্যালঘু নন। আপনারা এ দেশের নাগরিক এবং বাংলাদেশি। নিজের দেশ ছেড়ে অন্য দেশে কেন সেকেন্ড ক্লাস সিটিজেন হতে যাবেন। শাহবাগে হিন্দু ধর্মাবলম্বীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন করে তারা কী অর্জন করতে চায়, বুঝি না।

হিন্দু মহাজোট নেতাদের দাবিগুলোকে সম্পূর্ণ যৌক্তিক উল্লেখ করে তিনি আরও বলেন, দুর্গাপূজায় তারা তিন দিন ছুটি চেয়েছে। এটা না দেওয়ার কিছু নেই। তাদের দাবির যেগুলো এখনই কেবিনেটের মাধ্যমে পূরণ করা যায়, সেগুলো করার চেষ্টা করা হবে। আর যেগুলো করতে সংসদ লাগবে সেগুলো তো আর এখন সম্ভব নয়।

আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশসহ বিজিবিকে বলা হয়েছে, নিরাপত্তার জন্য যা যা করা দরকার তারা সেটাই করবেন। এখানে দুই, তিন, চার স্তর বলতে কিছু থাকবে না। যতটুকু নিরাপত্তা দরকার ততটুকু নিরাপত্তা তাদের দেওয়া হবে। চাই না তৃতীয় কোনও পক্ষ সুযোগ নিক।

তিনি বলেন, এখানে কোনও ধর্মভিত্তিক মারামারি হয় না। যেটা হয় সেটা হচ্ছে দখলবাজির জন্য। আমরা তাদের কথা দিয়েছি, এ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো খুঁজে বের করবো।

এ সময় হিন্দু মহাজোটের মহাসচিব পলাশ কান্তি রায় বলেন, কোনও অরাজনৈতিক সরকারের সময়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা আক্রান্ত হয়নি। যত ঘটনা ঘটেছে রাজনৈতিক সরকারের সময়ে। তিনি বিগত ২৪ বছরে হিন্দুদের ওপর আক্রমণের যত ঘটনা ঘটেছে সবগুলোর তদন্ত চেয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান।

হিন্দু মহাজোটের মহাসচিব বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কথা দিয়েছেন, আমাদের দাবি পূরণে তিনি চেষ্টা করবেন। বিগত রাজনৈতিক দলের সরকারগুলোর সময়ে কখনও আমরা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন করতে পারিনি। আমরা এ সরকারকে স্বাগত জানিয়েছি। বিগত ১/১১ এর অরাজনৈতিক সরকারের সময় কোনও সংখ্যালঘু নির্যাতন হয়নি। এই সরকারের আমলেও হবে না। তিনি বলেন, আমরা ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সম্পূর্ণ একমত।

হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়সহ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের