উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৪, ১৯:২৫আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ২২:০৫

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। শুক্রবার (১৬ আগস্ট) শপথ নেবেন আরও কয়েকজন উপদেষ্টা।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ আগস্ট) বঙ্গভবনে বিকাল ৪টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথবাক্য পড়াবেন।

তবে কতজন নতুন উপদেষ্টা নেওয়া হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সরকারি যানবাহন অধিদফতর সূত্রে জানা গেছে, উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। তবে গাড়ির সংখ্যা বিবেচনায় উপদেষ্টা কতজন হবেন তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের তিন দিন পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি গত ৮ আগস্ট পৃথক দুটি আদেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও ১৬ জন উপদেষ্টাকে নিয়োগ দেন। ওইদিনই শপথের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্য ১৩ জন উপদেষ্টা শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। পরে ১১ আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ নেন আরও দুই জন, এর দুদিন পর শপথ নেন একজন। 

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
প্রথম ১০০ দিনে ২০০ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু সরকারের
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের