নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাহিদ ও আসিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৪, ২০:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৬:১০

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে আরও চার জন শপথ নেওয়ার পর কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। তার স্থলে লে. কর্নেল জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পরিষদে আসা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আগের মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাহিদ ও আসিফ

এর মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই দুজনই এখন থেকে দুটি করে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, গত ৮ আগস্ট ১৭ উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এদিকে শুক্রবার (১৬ আগস্ট) আরও চার উপদেষ্টা শপথ নিয়ে সরকারে যুক্ত হন।

/জিএম/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের