জাতিসংঘের গুম-বিষয়ক কনভেনশনে সই করবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ২০:০২আপডেট : ২১ আগস্ট ২০২৪, ২০:২৪

জাতিসংঘের গুম-বিষয়ক কনভেনশনে সই করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই কনভেনশনে সই করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২১ আগস্ট) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে আগের দিনের (মঙ্গলবার) প্রশ্নের সূত্র ধরে প্রেস সচিব বলেন, ‘কালকে কয়েকজন গুম নিয়ে আমার কাছে প্রশ্ন করেছিলেন। জানতে চেয়েছেন এ বিষয়ে সরকার কী করছে? আপনারা জানেন, শেখ হাসিনার সরকারের সময় অনেক মানুষ গুম হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের হিসাব মতে, ৭০০-এর বেশি গুম হয়েছিল। এর মধ্যে ১৫০ জনের বেশির এখনও কোনও হিসাব নেই। এ বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে অনেক কথা হয়েছে। বলতে পারি, এ বিষয়ে ইন্টারন্যাশনাল যে কনভেনশন আছে, সেটাতে আগের সরকার সই করেনি। আমরা এটাতে সই করবো। হয়তো ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই এটা সই হবে।’

গুম নিয়ে সরকারের একটি কমিশন করার চিন্তাও রয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদে এই আলোচনাও হয়েছে। এটা নিয়ে কয়েকটি সংগঠনের জোর দাবিও রয়েছে। শ্রীলঙ্কায় এ ধরনের একটি কমিশন রয়েছে। আমরা সেটাও বিবেচনায় নেবো। ওই আদলে বাংলাদেশ কমিশন করতে পারে কিনা, ক্যাবিনেট সেটা দেখছে। খুব শিগগিরই এটার বিষয়ে একটি ঘোষণা পাবেন। আর একটা কথা বলতে পারি, গুমের প্রতিটি ঘটনা তদন্ত হবে।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী