একনেকে সদস্য হলেন যেসব উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ১৭:৫৯আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৭:৫৯

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে। এর বিকল্প চেয়ারপারসন হয়েছেন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বুধবার (২১ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

একনেকের অন্য সদস্যরা হলেন— পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আইন, প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জে. জাহাঙ্গীর চৌধুরী (অব.), শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, সেতু ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন, জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আইসিটি ও তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা একনেক সদস্য হিসেবে থাকবেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
৫০ হাজার কোটি টাকার প্রকল্পে কতটা বদলাবে বাংলাদেশ
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম