বাংলাদেশের তরুণ সমাজকে সহযোগিতা দিতে চায় জাতিসংঘ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ১৮:১৬আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৮:৩৪

বাংলাদেশের তরুণ সমাজকে সহযোগিতা দিতে চায় জাতিসংঘ। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠকের পর গোয়েন লুইস বলেন, ‘তরুণ সম্প্রদায়কে কীভাবে সহায়তা করা যায়, বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা হয়েছে। সমাজকল্যাণ প্রোগ্রাম নিয়ে কথা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সংস্কার নিয়ে কথা হয়েছে।’

রিয়াজ হামিদুল্লাহের সঙ্গে প্রথম বৈঠক জানিয়ে গোয়েন লুইস বলেন, ‘জাতিসংঘ কান্ট্রি টিম এবং এখানে কর্মরত সব জাতিসংঘ সংস্থার প্রতিনিধি এক বা দুই সপ্তাহের মধ্যে এখানে আসবে তার (রিয়াজ হামিদুল্লাহ) সঙ্গে কথা বলতে এবং জানাতে তারা কী কাজ করছে, সরকারের অগ্রাধিকার কী এবং জাতিসংঘ কী করতে পারে, সেটি জানতে।’

আমরা তথ্য-উপাত্ত এবং এসডিজি পরিসংখ্যান নিয়ে কথা বলেছি। আমরা সরকারের নতুন যে অগ্রাধিকারগুলো আছে, সেগুলোর বিষয়ে আমাদের কাছে যে সহায়তা সরকার চেয়েছে তা নিয়ে কথা বলেছি। এছাড়া আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে কথা হয়েছে। কারণ ড. ইউনূস ওই অধিবেশনে যোগ দেবেন।

ছাত্র আন্দোলন নিয়ে জাতিসংঘ তদন্ত দল নিয়ে তিনি জানান যে বর্তমানে একটি প্রতিনিধিদল অবস্থান করছে। কিন্তু এটি মূল তদন্ত দল নয়। ফ্যাক্ট ফাইন্ডিং দল কতদিন কাজ করবে, সরকারের প্রত্যাশা কী এবং অন্যান্য বিষয় নিয়ে তারা আলোচনা করবে।

ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পূর্ণ তদন্ত করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে তদন্ত দল কর্মপরিধি কতটুকু হবে, সেটির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে।’

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী