কৃষকদের প্রতি কৃষি মন্ত্রণালয়ের পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ২২:৫৩আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২২:৫৩

বন্যা পরবর্তী সময়ে উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে কৃষকদের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। অপরদিকে, আকস্মিক বন্যাকবলিত দেশের জেলাগুলোতে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করে কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ নির্দেশনা দেন। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে- আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) পর্যন্ত পাওয়া প্রতিবেদন অনুসারে আকস্মিক এ বন্যায় আক্রান্ত ফসলি জমির পরিমাণ:  মুন্সীগঞ্জে ২৩০.৭ হেক্টর, সিলেট ৩৩৮৯ হেক্টর, মৌলভীবাজারে ৪৩২৭১ হেক্টর, হবিগঞ্জে ৬৮৯৪ হেক্টর, চট্টগ্রামে ১২০৮৯ হেক্টর, কক্সবাজারে ৪২৮৯ হেক্টর, নোয়াখালীতে ৩৬৭৪৫ হেক্টর, ফেনীতে ৩১৫৪৫ হেক্টর, লক্ষ্মীপুরে ৯৪৭৮ হেক্টর, কুমিল্লায় ৬৫১৩৫ হেক্টর, ব্রাহ্মণবাড়িয়ায় ৬৪১৪ হেক্টর এবং চাঁদপুরে ১০৯২২ হেক্টর।

আক্রান্ত ১২টি জেলার মোট ফসলের ক্ষতির পরিমাণ আউশ ৬৮২০৯ হেক্টর, আমন ১৩৮৬১৯ হেক্টর, বোনা আমন ৫৭০ হেক্টর, রোপা আমন বীজতলা ১২৯১০ হেক্টর, শাক-সবজি ৯৫১৯ হেক্টর, আখ ৩৮৪ হেক্টর এবং পান ১৯১ হেক্টর।

এদিকে, বন্যা পরবর্তী সময়ে উঁচু এলাকায় আপদকালীন নাবী জাতের রোপা আমন বীজতলা তৈরি, ভাসমান  বীজতলা তৈরি, স্থানীয় জাতের পরিবর্তে উফশী জাত আবাদ, স্বল্প মেয়াদী রোপা আমন ধানের (ব্রি ধান-৫৬, ৫৭, ৭৫, ৮৭) আবাদ, বন্যা সহনশীল জাত ব্রি ধান-৫১, ৫২, ৭৯ জাতের আবাদ বৃদ্ধি, ভাসমান বেডে শাক সবজি আবাদের ব্যবস্থা করা, বস্তায় লতা জাতীয় ও মশলা (মরিচ, আদা) আবাদ, নাবী জাতের রোপা আমন, বিআর-২২, ২৩ এবং স্থানীয় গাইঞ্জা, আবছায়া চাষে, ডাবল ট্রান্সপ্লান্টিং পদ্ধতিতে রোপা আমন চাষ বৃদ্ধি ও ধানের অঙ্কুরিত বীজ সরাসরি বপন করার পরামর্শ প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে কৃষি বিষয়ক পরামর্শ নেওয়ার জন্য মন্ত্রণালয় হতে কৃষকদের অনুরোধ জানানো হয়েছে।

এ সময় বন্যাকবলিত এলাকায় কৃষকদের সেবা দেওয়ার জন্য কৃষি বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

/এসআই/এমএস/
সম্পর্কিত
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের