অর্থনৈতিক শ্বেতপত্র হস্তান্তরে তিন মাস সময় পাবে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ২২:২০আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২২:২৩

দেশের অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র তৈরি করে সুপারিশমালাসহ প্রতিবেদন তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) শ্বেতপত্র তৈরি কমিটির কার্যপরিধি বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটির ৬টি কার্যপরিধি ও অন্যান্য বিষয়াবলি উল্লেখ করা হয়।

সেখানে বলা হয়, বর্ণিত শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ গ্রহণ, এসডিজি বাস্তবায়ন এবং এলডিসি থেকে উত্তরণে করণীয় বিষয়ে প্রতিফলন থাকবে। কমিটির সদস্যরা অবৈতনিকভাবে দায়িত্ব পালন করবেন।

কমিটির দফতর পরিকল্পনা কমিশন কমপ্লেক্সে স্থাপিত হবে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থা কমিটির চাহিদানুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহসহ সকল ধরনের সহযোগিতা করবে। একই সঙ্গে কমিটি আগামী তিন মাসের (৯০ দিন) মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।

গত বুধবার অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে ১২ সদস্যদের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক; বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম; ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ইমরান মতিন; বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. কাজী ইকবাল; বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম তামিম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টে স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ; সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান; অধ্যাপক ড. শরমিন্দ নীলোর্মি; রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ড. তাসনিম আরেফা সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বিশিষ্ট কলামিস্ট ড. জাহিদ হোসেন।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এলডিসি উত্তরণে বাংলাদেশের জন্য সুখবর, সময় পাচ্ছে আরও তিন বছর!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম