ডাক্তারদের ‘শাটডাউন’ তুলে নেওয়ার অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ডাক্তারদের ওপর হাত তুলে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। রোগী ভর্তি নিয়ে পর পর তিনটি ঘটনা ঘটেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তিনটি ঘটনাই দুঃখজনক। কথায় কথায় ডাক্তারদের ওপর হাত তোলা কখনোই গ্রহণযোগ্য নয়। যারা ডাক্তারদের সঙ্গে এমন আচরণ করেন তাদের আইনের আওতায় আনা হবে।

রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উপদেষ্টা চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা শাটডাউন দিয়েছেন, আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে তাদের অনুরোধ করছি তারা যেন রোগীদের কথা চিন্তা করে শাটডাউন তুলে নেন।

চিকিৎসকদের ’শাটডাউনের’ কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছবি তুলেছেন নাসিরুল ইসলাম

স্বাস্থ্য সচিব আকমল হোসেন আজাদ বলেন, এই ঘটনা তদন্ত করার জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন শিগগিরই দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-

সারা দেশে চিকিৎসকদের ‌‌‌‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

ইমার্জেন্সি-আউটডোর বন্ধ, সেবা পেতে রোগীদের করুণ আকুতি

রোগী মৃত্যুর জেরে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসকদের ওপর হামলা

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
‘হার মেনে নেওয়া যায়, প্রতারণা নয়’—বাবার সেই শিক্ষা আজও বুকে ধারণ করেন টেন্ডুলকার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল