রাষ্ট্রপতি ‘অন্য দেশের নাগরিক’ বিষয়ে খোঁজ নেবে না পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৭

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মালয়েশিয়াতে সেকেন্ড হোম বা দুবাইতে বিনিয়োগ নিয়ে সামাজিক গণমাধ্যমে কিছু ডকুমেন্ট প্রকাশ পেয়েছে। এগুলো যাচাই-বাছাইয়ের কাজ করবে না পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, এর সঙ্গে সম্পর্কিত কোনও কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের না। এটি রাষ্ট্রপতির বিষয় এবং খুব স্পর্শকাতর। এটি যথাযথ কর্তৃপক্ষ দেখুক। পররাষ্ট্র মন্ত্রণালয় যদি যুক্ত হয়, সেটি শেষ পর্যায়ে গিয়ে হবে।

রাষ্ট্রপতি মালয়েশিয়ার নাগরিক কিনা সেটি জানতে চাইবেন নাকি-এমন প্রশ্নে তিনি বলেন, অনুমানের ভিত্তিতে আমি আমার দূতাবাসের কাছে কোনও কিছু জানতে চাইবো না।

সীমান্ত হত্যা নিয়ে তিনি জানান, আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো।

ড. তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে যখন সোনালী অধ্যায় চলছিল তখনও সীমান্তে হত্যাকাণ্ড হয়েছে। এটিকে আলাদাভাবে দেখার কোনও সুযোগ নেই। এটি একটি অগ্রহণযোগ্য বিষয়।

সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের ভালো সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটি অন্তরায়। ভালো সম্পর্ক শুধুমাত্র দুই দেশের না, এটির সঙ্গে মানুষও রয়েছে। সীমান্তে যখন কেউ গুলি খেয়ে মারা যায় এর নেতিবাচক প্রভাব সারা দেশে পড়ে বলেও তিনি জানান।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম