আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তারা দায়িত্ব পালনে গাফিলতি করলে কোনও ছাড় দেবে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ রবিবার সাংবাদিকদের এই কথা জানান।
|তিনি বলেন, স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনের সময় কেউ কাজে অবহেলা করছে কিনা তা নিবীড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সঠিকভাবে কাজ করতে ও নির্বাচনি আচরণবিধি মেনে চলতে তিনি সবার প্রতি আহ্বান জানান। অনিয়ম ও জালিয়াতির ঘটনায় জিরো টলারেন্স নীতিতে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
মো. শাহনেওয়াজ জানান, বিভিন্ন স্থানে অনিয়ম ও সংঘর্ষের ঢালাও অভিযোগ করলে সেব্যাপারে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/ইএইচএস/এফএস/








