মেরিনারদের চাকরির সুযোগ বাড়াতে কাজ করতে হবে: নৌ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৬

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপের দেশগুলোয় এদেশের নাবিক-মেরিনারদের ভিসা পেতে কাজ করবে মন্ত্রণালয়। মেরিনারদের অন্যান্য দেশে চাকরির সুযোগ বাড়াতে কাজ করতে হবে। বিশ্বের মধ্যে অগ্রাধিকার পেতে মেরিনারদের দক্ষতা ও যোগ্যতা বাড়িয়ে কাজ করতে হবে। বাংলাদেশের মেরিনারদের সার্বিক উন্নয়নে চেষ্টা করবো।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশন (বিএমএসএফ) ও বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশন (বিএমএসএফ) সভাপতি প্রধান প্রকৌশলী শেখ মাসুদ রানা বলেন, মেরিন একাডেমিতে প্রশিক্ষকের স্থায়ী ব্যবস্থা করতে হবে। মেরিনারদের ‘ওকেটু বোর্ড ভিসা’ সুবিধা এবং পতাকাবাহী জাহাজের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, বিএমএমওএ’র মহাসচিব রেদোয়ান শিকদার, প্রধান প্রকৌশলী সুজল আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

পরে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশ মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপদেষ্টার কাছে বিএমএমওএ’র ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন জাবের বাংলাদেশের মেরিন অফিসারদের বিভিন্ন দেশে কর্মক্ষেত্র সম্প্রসারণের জন্য বিভিন্ন কৌশলগত দিক তুলে ধরেন। ক্যাপ্টেন জাবের মেরিনারদের ভিসা সুবিধা আবার চালুসহ বিদেশি শিপিং কোম্পানিতে বাংলাদেশি মেরিনারদের চাকরির সুযোগ বাড়ানোর ব্যবস্থা নিতে দাবি জানান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন তাদের পরামর্শগুলো গুরুত্ব দিয়ে শুনেন এবং তাদের জন্য নতুন ক্ষেত্র তৈরিতে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন। 

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চিফ ইঞ্জিনিয়ার গোলাম জিলানী, চিফ ইঞ্জিনিয়ার আবু সাঈদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেজে হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী
সাত দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী