অর্থনৈতিক সংস্কারে পাশে থাকতে চায় বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৯

অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক বিষয়ক সংস্কারে পাশে থাকতে চায় বিশ্বব্যাংক। এ বিষয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বলেন, আমাদের ওপর আস্থা রাখুন। আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এরআগে বিশ্বব্যাংক প্রতিনিধিদের কাছে ড. ইউনূস তার সরকারের আর্থিক খাত, দুর্নীতি ও বিচার বিভাগের সংস্কারের উদ্যোগের কথা জানান এবং এক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা চান।

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিশ্বব্যাংক প্রতিনিধি আরও বলেন, সরকারের এই সংস্কার উদ্যোগে আমরা উচ্ছ্বসিত। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশাও অনেক।

বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, তারা ব্যাংকিং ব্যবস্থাপনা, কর, শুল্ক, ভ্যাট, ডিজিটাইজেশন, দুর্নীতিবিরোধী সংস্কারে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যাংকের সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি থেকে মুক্তি পেতে এবং একটি নতুন সূচনা করতে জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে।

ছাত্র জনতার অভ্যুত্থান বিদ্যমান ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের জন্য মাঠ প্রস্তুত করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা তিনি বলেন, দেশের সংস্কারের এখনই মোক্ষম সময়। আমার এখনই এটা শুরু করতে চাই।

অধ্যাপক ইউনূস তার সরকার এখন পর্যন্ত যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে তার রূপরেখা তুলে ধরেন। বলেন, তারা দুর্নীতি বন্ধ, শ্রম সংস্কার এবং যুব সমাজকে অগ্রাধিকার দিচ্ছে। তার সরকার অতীতে না তাকিয়ে সামনের দিকে যেতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

বিশ্বব্যাংক প্রতিনিধিদের কাছে ড. ইউনূস তার সরকারের আর্থিক খাত, দুর্নীতি ও বিচার বিভাগের সংস্কারের উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টা বলেন, সরকার শ্রম সংস্কারের ক্ষেত্রে আইএলও কনভেনশন বাস্তবায়ন করবে। এতে বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। স্থানীয় উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারে সুবিধাজনক অবস্থান তৈরি করবে।

তৈরি পোশাক ছাড়া অন্য খাতে বাংলাদেশের বিশ্বব্যাপী একটি শক্ত অবস্থান হওয়া দরকার বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা ফিরে যেতে চাই না। এটি অতীতের একটি পাইকারি প্রত্যাখ্যান। এটি একটি পরিষ্কার স্লেট।

রাইজা বিদেশি বিনিয়োগে উৎসাহিত করতে ড. ইউনূসের পদক্ষেপের প্রশংসা করে বলেন, বাংলাদেশে বার্ষিক এফডিআই দেশের জিডিপির মাত্র আধা শতাংশ এবং এই অঞ্চলে সর্বনিম্ন।

রাইজার বলেন, বিশ্বব্যাংক কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৭০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা অনুমোদন দিয়েছে বলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাক্ষাতকালে জানান।

রোহিঙ্গা ক্যাম্পে বেড়ে ওঠা লাখ লাখ তরুণ-তরুণীর উপর সরকার গুরুত্ব দিতে চায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের সহায়তা চান।

এ সময়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি প্রধান লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেকটর আবদুল্লাহ সেক বৈঠকে উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের