নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ করবো, বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়: বদিউল আলম মজুমদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩

অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে নির্বাচনি ব্যবস্থার সব দিক পর্যালোচনা করে তার ভিত্তিতে আমরা সংস্কার প্রস্তাবনার সুপারিশ প্রণয়ন করবো। তবে এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য  করেন।

বদিউল আলম মজুমদার বলেন,  আমাদের ৯০ দিন সময় দেওয়া হয়েছে, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ সময়ের মধ্যে সংস্কার সম্ভব হবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংস্কারের কার্যক্রম নির্ধারণ হবে। সংলাপের মাধ্যমে একটা রোডম্যাপ তৈরি হবে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, দেড় বছরের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছেন সেনাপ্রধান। এই সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব কিনা?

প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, এটা আমার জানার কথা নয়। আমার ধারণা সরকার ও রাজনৈতিক দলের মধ্যে আলাপ-আলোচনার মধ্য দিয়েই এটা নির্ধারিত হবে। আমার এ ব্যাপারে কিছুই করার নেই।

পরে আরেকজন সাংবাদিক আবার প্রশ্ন করেন, এই সময়ের মধ্যে সংস্কার সম্ভব কিনা? জবাবে বদিউল আলম মজুমদার বলেন, আমি জানি না। আমি মনে করি যে এটা দীর্ঘায়িত হবে। রাজনৈতিক দল ও সরকারের মধ্যে সংলাপ হবে। একটা রোডম্যাপ তৈরি করে তার ভিত্তিতে বোধহয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত হবে।

নির্বাচন কমিশনের সংস্কারও তো এই সময়ের মধ্যেই করতে হবে, এই সময়ের মধ্যে আপনারা কী কী সংস্কার করছেন–– এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, সব নির্বাচনি ব্যবস্থা নিয়ে, নির্বাচনি ব্যবস্থার সব দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করব। এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়। ৯০ দিন আমাদের সময় দেওয়া হয়েছে।

/এএজে/এফএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম