বঞ্চিত কর্মকর্তাদের আবেদন করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৪

বিগত সরকারের আমলে প্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের প্রতিকার পেতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করার পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিবকে দৃষ্টি আকর্ষণ করে এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আবেদন দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য সরকার কর্তৃক গঠিত কমিটি এ সিদ্ধান্ত দিয়েছে।

উল্লিখিত সময়কালে অবসরে যাওয়া যেসব কর্মকর্তা নিজেকে বঞ্চিত মনে করেন এবং এ কমিটির মাধ্যমে প্রতিকার আশা করেন তাদের প্রত্যেকের বঞ্চনার ধরন ও কারণ উল্লেখ করে যারা এরই মধ্যে সিনিয়র সচিবের কাছে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন দাখিলের প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়কালে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে সাবেক অর্থ সচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি গঠন করে সরকার।

জনপ্রশাসন সচিবের কাছে আবেদন দেওয়ার একটি ছক নির্ধারণ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই ছক অনুযায়ী, বঞ্চিত কর্মকর্তাদের নাম, আইডি, চাকরিতে যোগ দেওয়ার তারিখ, অবসরকালীন পদবির সঙ্গে উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির তারিখ এবং এসব পদে কনিষ্ঠ কর্মকর্তা যে তারিখে পদোন্নতি পেয়েছেন তার নাম ও আইডি নম্বর দিতে বলা হয়েছে।

আবেদনকারী কত তারিখে যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতির যোগ্যতা অর্জন করছেন, সেই তারিখের সঙ্গে অবসরোত্তর ছুটিতে যাওয়ার তারিখ এবং বঞ্চনার কারণ জানাতে বলা হয়েছে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম