৫১ দিনে এনআইডি সংশোধনের ৬৫ হাজার আবেদন নিষ্পত্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৫

গত ৫১ দিনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ৬৫ হাজার সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। গত ৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়। অবশ্য এখনও ইসির দফতরে ৪ লাখ ৭০ হাজার আবেদন জমে আছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ইসির উপ-পরিচালক মাহবুবা মমতা হেনার সই করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন নাগরিকদের আবেদন সাতটি ক্যাটাগরিতে নিষ্পত্তি করে থাকে। এদের মধ্যে ৫ আগস্ট ‘ক’ ক্যাটাগরির ৪০ হাজার ৭৭৮টি আবেদন জমা ছিল, ২৪ সেপ্টেম্বরে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১৪০টিতে। একইভাবে ৫ আগস্টের  ‘ক-১’ ক্যাটাগরির ৩৮৯টি থেকে ২৪ সেপ্টেম্বর দাঁড়িয়েছে এক হাজার ২৮৪টিতে, ‘খ’ ক্যাটাগরির এক লাখ ৩ হাজার ৭১২টি আবেদন থেকে ৭৭ হাজার ৪০৩টি, ‘খ-১’ ক্যাটাগরির ৬১২টি থেকে ৬ হাজার ৪৮৭টি, ‘গ’ ক্যাটাগরির এক লাখ ৬৮ হাজার ২৭টি থেকে ১ লাখ ৬৪ হাজার ৩০৪টি, ‘গ-১’ ক্যাটাগরির ২৮১টি থেকে ৯২৭টিতে পৌঁছেছে।

অপরদিকে ‘ঘ’ ক্যাটাগরির জমাকৃত ৪ হাজার ৮১৮টি আবেদন বেড়ে ২৪ সেপ্টেম্বরে এসে দাঁড়িয়েছে ৮ হাজার ২২১টিতে। ৫ আগস্ট যেখানে ‘ঘ-১’ ক্যাটাগরি পেন্ডিং ছিল ৪৫ হাজার ৮৭৪টি, ২৪ সেপ্টেম্বর তা কমে ২৪ হাজার ৯৭১ সংখ্যায় দাঁড়িয়েছে।

এছাড়া তথ্যের ঘাটটিজনিত কারণে আবেদন সেন্ড ব্যাক টু সিটিজেন ক্যাটাগরিতে ৪০ হাজার ২৩০টি, তদন্ত হয়নি ৭৩ হাজার ৭২৫টির, শুনানির অপেক্ষায় ২২ হাজার ৬৭১টি ও অতিরিক্ত তথ্যের ঘাটতিজনিত ৩৪ হাজার ৯৫৫টি আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে।

উল্লেখ্য, এনআইডির আবেদন ও নিষ্পন্ন একটি চলমান প্রক্রিয়া। আবেদন নিষ্পত্তির পাশাপাশি নাগরিকদের নতুন আবেদন জমা হতে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশে আমরা সেবা সহজ করার উদ্যোগ নিয়েছি। নাগরিকদের এনআইডি সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমি নিজেই এজন্য মাঠ প্রশাসনের সঙ্গে একাধিকবার জুম মিটিং করেছি। এনআইডি সেবাকে ত্বরান্বিত করতে মাঠ পর্যায় থেকে তথ্য নেওয়া হয়েছে। আমাদের কার্যক্রমের স্বচ্ছতার জন্য এনআইডি সংশোধনের সর্বশেষ অবস্থান জানাতে তথ্য প্রকাশ করেছি। আমরা দ্রুত আবেদন নিষ্পত্তি করার উদ্যোগ নেবো।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি