ড. ইউনূসের সঙ্গে ইউএনএইচসিআর ও আইএলও প্রধানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হংবোও। নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) এই সাক্ষাৎ হয়।

শরণার্থী বিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। গ্রান্ডি এই সংকটের বিষয়ে বলেন, বাংলাদেশের আশ্রয়শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গার দুর্দশার অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি কিছু করা উচিত। বাংলাদেশের নতুন নেতা হিসেবে অধ্যাপক ইউনূসের দায়িত্ব গ্রহণের ফলে রোহিঙ্গা সংকটে বিশ্বব্যাপী আগ্রহ বেড়েছে এবং তিনি আশা করেন রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ার জন্য আরও অর্থায়ন হবে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের ৭শ মিলিয়ন ডলার একটি ভালো সূচনা পয়েন্ট। জাতিসংঘ রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য আরও সহায়তা করতে প্রস্তুত।

অধ্যাপক ইউনূস এই সংকটের দ্রুত সমাধান খুঁজে বের করা এবং বাংলাদেশের শরণার্থী শিবিরে বেড়ে ওঠা লাখ লাখ রোহিঙ্গার ভবিষ্যতের জন্য আরও বেশি কিছু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হংবোও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে বলেন, যখন প্রয়োজন হয় তখনই আইএলও তার ডাকে সাড়া দেবে।

প্রধান উপদেষ্টা বলেন, শ্রম সংস্কার তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গা। কেননা এটা বাংলাদেশকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করার পথে প্রধান চালিকাশক্তি। অধ্যাপক ইউনুস বলেন, আমরা এ বিষয়ে খুবই সিরিয়াস। শ্রম সমস্যা সমাধানে বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসবে।

/ইউআই/এফএস/
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি