নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: স্থানীয় সরকার উপদেষ্টা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৯

নির্বাচন প্রক্রিয়া ঠিক করে সক্রিয় ও উন্নত জায়গায় নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সেইসঙ্গে নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলেও জানান তিনি।
 
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জন-আকাঙ্ক্ষার আলোকে স্থানীয় সরকার সংস্কার’ শিরোনামে জাতীয় সংলাপে এসব কথা বলেন হাসান আরিফ।

নির্বাচন প্রক্রিয়া সক্রিয় ও উন্নত জায়গায় নিতে হবে— এমন তাগিদ জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে তো আমরা নির্বাচন দেখেছি, এগুলো কি নির্বাচন ছিল? এক কথায় না। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আবার নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সেটার দায়িত্ব কমিশনকে দেওয়া হয়েছে এবং সেটা যোগ্য হাতেই দেওয়া হয়েছে। বদিউল আলম মজুমদার সাহেব মানুষের ভোটাধিকারের বিষয়ে সচেতন করতে যুগের পর যুগ কাজ করে যাচ্ছেন। 
 
হাসান আরিফ বলেন, বিচারক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার দায়িত্ব নির্বাচিত সরকারের, যারা সংসদে থাকবেন তাদের। সুতরাং দাবিটি তাদের কাছে করা দরকার। দাবি-দাওয়াগুলো রাজনৈতিক দলের কাছে করতে হবে। তাদের কাছ থেকে রোডম্যাপ নিতে হবে।
 
এ সময় প্রশ্ন রেখে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শত বছরে কেন স্থানীয় সরকার কাঠামো উন্নত দেশের মতো হচ্ছে না?
 
তিনি বলেন, দেশের মানুষ স্থানীয় সরকারের ব্যাপারে বেশ সচেতন। জেলা পরিষদ অনেক পুরনো একটি কাঠামো, চাইলেই এটি বাদ দেওয়া যাবে না। ঢাকা থেকে বেরিয়ে জেলা-উপজেলাতে বিকেন্দ্রীকরণ করতে হবে।

/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম