সরকারের সঙ্গে প্রকল্প পরিবর্তনও ভালো ফল দেয় না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০১

সরকার পরিবর্তনের সঙ্গে বিদেশি প্রকল্প-সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করা হলে সেটি ভালো ফল দেয় না, এমনটা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং শি। শনিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, অনেক দেশে এ ধরনের সমস্যা হয়, এমনকি কোরিয়ায়ও। নতুন সরকার গঠনের পর আগের সরকারের সিদ্ধান্ত পাল্টে দেয়। এটি সব সময় ভালো ফল দেয় না। বাংলাদেশে অনেকগুলো প্রকল্প চলমান আছে। এ অবস্থায় তারা সিদ্ধান্ত পাল্টাবে কীভাবে। সরকারকে কিছু প্রকল্প চলমান রাখতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দরকার শিল্প প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বজায় রাখা। বিভিন্ন জায়গায় এমনকি কোরিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে যে কারখানায় অস্থিরতা চলছে। এ জন্য সবচেয়ে আগে দরকার শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া দরকার। এর মধ্যে ভিসা ইস্যু ও নবায়ন অন্যতম এবং এ জন্য ভিসা সিস্টেম উন্নয়ন করা দরকার বলে তিনি জানান।

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে স্বল্প মেয়াদের জন্য বিদেশি বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন বলে জানান পার্ক ইয়ং শি।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে বড় জয় দক্ষিণ কোরিয়ার 
ফ্লোটিলার অ্যাক্টিভিস্টদের নিয়ে ইসরায়েলিমন্ত্রীর উপহাসের ভিডিও ভাইরাল, বিশ্বজুড়ে ক্ষোভ
কিম জং উনের সবচেয়ে বড় ভয় কী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম