চাকরির বয়স ৩৫: দাবি মানার আশ্বাস প্রধান উপদেষ্টার

ঢাবি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৫আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ২১:৫২

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় গিয়ে আলোচনা করেছেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। তারা বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, আমাদের দাবিতে পূর্ণ সমর্থন দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ। এর আগে আজ বিকাল ৫টা ২৫ মিনিটের দিকে যমুনায় প্রবেশ করেন তিনিসহ আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

রাসেল বলেন, ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ জার্নি করে এসেছেন। এ জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে এক ঘণ্টা আলোচনা হয়েছে আমাদের। আলোচনার সময় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ কমিটির প্রধান সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে আমাদের কথা হয়েছে। আগামীকাল মঙ্গলবার জনপ্রশাসন সচিবের সঙ্গে আমাদের টিম আলোচনা করবে। আগামীকাল মূলত দাবি বাস্তবায়নের জন্য বসবো। আমরা আলোচনা অনেক করেছি।

দাবি বাস্তবায়ন আলোচনার প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন রাসেল। তিনি বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে পূর্ণ সমর্থন জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এটি যৌক্তিক। দাবি বাস্তবায়নের জন্য তিনি আমাদের আশ্বাস দিয়েছেন।

এই সমন্বয়ক জানান, এখনই আন্দোলন স্থগিত নয়। এখান থেকে আমরা সরে এখন শাহবাগে যাবো, সেখানে গিয়ে সিদ্ধান্ত নেবো পরবর্তী আন্দোলন কী হবে।

শাহবাগে রাত সোয়া ৯টার দিকে কথা হয় ৩৫ এর দাবিতে আন্দোলনকারী মমিনুলের সঙ্গে। তিনি জানান এই আন্দোলনের তিনিও একজন সমন্বয়ক। তিনি জানান, দুই-এক দিনের মধ্যে তারা প্রজ্ঞাপন পেয়ে যাবেন। এর আগ নাগাদ তাদের আন্দোলন চলমান থাকবে। তবে রাতে তারা অবস্থান চালিয়ে যাবেন কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব সমন্বয়ক একসঙ্গে হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন- 

প্রধান উপদেষ্টার সঙ্গে বসেছেন চাকরিপ্রত্যাশী আন্দোলনকারীরা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য এক ঘণ্টার আল্টিমেটাম

বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জড়ো হয়েছেন চাকরিপ্রত্যাশীরা

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে কমিটি গঠন

/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম