ডিসি নিয়োগ: জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে অভিযোগ তদন্তের দায়িত্বে ৩ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১৭:৫৬আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৯:৪৩

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। তদন্তের জন্য তিন জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, ‘একটা কমিটি করে তারা এটা দেখবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিন জনের কথা বলা হয়েছে। তবে এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবেন না। একটি কমিটি করে এটা তদন্ত করা হবে।’

শারমীন এস মুরশিদ বলেন, ‘অত্যন্ত দায়িত্বশীল জায়গায় প্রতিষ্ঠিত কর্মকর্তাদের কোনও ধরনের দায়িত্বহীনতা মেনে নেওয়া যাবে না। এটাও আমাদের অনুশাসনের অধীনে আনতে হবে। সেটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। আমরা অবশ্যই তদন্ত করবো।’

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টামণ্ডলীর বৈঠকের পর ব্রিফিংয়ে বলেন, আপনারা দেখেছেন কালবেলায় একটি রিপোর্ট এসেছে আমাদের জনপ্রশাসন সচিবকে নিয়ে। আমরা এটা খতিয়ে দেখছি। আমরা খতিয়ে দেখছি এই রিপোর্টটার সত্যতা কতটুকু, রিপোর্টে যে অভিযোগগুলো আসছে আমরা তা খতিয়ে দেখছি। এজন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সেখানে আমরা কিছু সিনিয়র সাংবাদিককে সংযুক্ত করতে চাচ্ছি। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশন নেবো।

তিনি বলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। আমি মনে করি ৮ আগস্টের পরে গণমাধ্যমগুলো যে স্বাধীনতা ভোগ করছে এর আগে এরকম সময় আসেনি। একইসঙ্গে আমরা আশা করি গণমাধ্যমগুলো তাদের সংবাদ উপস্থাপনায় কোনও ডিজইনফরমেশন না ছড়ান। আমরা আশা করি সবাই দায়িত্বশীল সাংবাদিকতা করবেন।

আরও পড়ুন- 

ডিসি নিয়োগ নিয়ে ‘ফেক নিউজ’ হয়েছে, গুরুত্ব দিচ্ছি না: মোখলেস উর রহমান

‘তিন কোটিতে ডিসি পদায়ন’ তদন্তে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

তিন কোটির চেক দিয়ে ডিসি পদায়নের খবরটি ভুয়া: জনপ্রশাসন সচিব

 

/এসআই/ইএইচএস/এনএআর/এফএস/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম