জুলাই গণহত্যার বিচার দ্রুত শুরু করতে চান আইন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৪, ১২:২৬আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২:৩৭

‘জুলাই গণহত্যা’র বিচার শুরু করার জন্য পুরাতন হাইকোর্টের ভবনটির যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করার জন্য নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ওই ভবন সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে তিনি সংশ্লিষ্টদের দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন। যাতে জুলাই গণহত্যার মূল বিচারকাজ শুরু করা সম্ভব হয়। 

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন এবং সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় গণপূর্তের প্রকৌশলীরা তাদের সঙ্গে ছিলেন। তারা কাজের অগ্রগতি জেনেছেন। উপদেষ্টারা যত দ্রুত সম্ভব প্রকৌশলীদের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে ৫০ এর বেশি অভিযোগ জমা পড়েছে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই’
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা: শিশির মনির
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম