দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা স্পেস পাবে না, এটা আমাদের প্রতিজ্ঞা: মাহফুজ আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৪, ১৩:৪৭আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৩:৪৭

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, যারা দেশের সাম্প্রাদায়িক পরিস্থিতিকে বিশৃঙ্খল করে তোলা এবং সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের জেনে রাখা দরকার সরকার খুব নিবিড়ভাবে দেশের সব জনগোষ্ঠীর সঙ্গে আছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সঙ্গে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে। নিয়মিত বোঝা-পড়া হচ্ছে। সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ওপেন আছে। দেশি-বিদেশি কোনও ষড়যন্ত্রকারী স্পেস পাবে না, এটা আমাদের প্রতিজ্ঞা।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মাহফুজ বলেন, ‘সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় মামলা পরিচালনা ও আর্থিক সহায়তায় সরকার এগিয়ে আসবে।

তিনি বলেন, ‘গত দুই মাসে হিন্দু সম্প্রদায় যেসব দাবি নিয়ে আমাদের কাছে এসেছে, আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। কী ধরনের পদক্ষেপ নিলে তাদের দাবিগুলোর সঙ্গে কাজ করে যেতে পারি আমরা সে চেষ্টা করেছি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দুসহ অন্যান্য সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। ওই সময় সরকার, বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা এসব হামলা-সংঘাত রুখে দিতে চেষ্টা করেছে। এরপরও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে আমরা তাদের সাহায্য-সহযোগিতার চেষ্টা করবো। আমরা হয়তো আজ-কালের মধ্যে সেটি করবো। যাতে তারা নিরাপদে ও আনন্দে পূজা উদযাপন করতে পারেন।’

দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, ‘অনেকদিন ধরে দুর্গাপূজার ছুটি বাড়ানোর দাবি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে। তাই আমরা চিন্তা করেছি, এবার আমরা একদিন ছুটি বাড়িয়ে দেবো। সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এর মধ্যে দিয়ে পূজার ছুটি একদিন বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু হিন্দু সম্প্রদায় নয়, বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত বলে অনুভব করছে, নিরাপত্তাহীনতা অনুভব করছে, আমরা তাদের পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা দেখবো, যাতে তারা নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে তাদের প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন। সব জনগোষ্ঠীর নির্বিঘ্নে আনন্দে নিজস্ব উৎসব পালনের অধিকার আছে। সেই অধিকার নিশ্চিতে সরকার বদ্ধ পরিকর। কঠিন চীবর দান উৎসবের বিষয়ে আমরা খুব শগগিরই এমনভাবে ব্যবস্থা নেবো যাতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের উৎসব পালন করতে পারেন।’

/এবি/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম