পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ২১:০৭আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২২:৩৫

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের শুরুতে উপদেষ্টা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে তিনি দুর্গাপূজার সার্বিক ব্যবস্থাপনার খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এরপর উপদেষ্টা বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, ধর্মীয় উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। ধর্মীয় উৎসবের মাহাত্ম্য ও নৈতিক শিক্ষা ব্যক্তিজীবনে প্রতিফলনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈষম্যবিরোধী বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ধর্মের ভিত্তিতে কোনও বিভাজন ছিল না। এই অভ্যুত্থানে সব ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা বজায় রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

দুর্গাপূজায় নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপদেষ্টা রমনা কালীমন্দির পূজামণ্ডপে যান। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, সবাই যেন ধর্মীয় অধিকার ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। ধর্মের ভিত্তিতে আমরা কোনও বৈষম্য বাংলাদেশে দেখতে চাই না উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি পূরণে সরকার কাজ করছে। সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। যারা সংখ্যালঘু হামলায় জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে বলেও উপদেষ্টা আশ্বাস দেন। তিনি সুখী-সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।

রমনা কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শনের পর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ যান। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে নাহিদ ইসলামের শুভেচ্ছা বিনিময়
‘সরকারের মধ্য থেকে এস আলম ও সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে