ধর্মীয় সংঘাত সৃষ্টি করে রাজনৈতিক ফায়দার সুযোগ দেওয়া হবে না: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৪, ২২:৩০আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ২২:৩০

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন সময় ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে। ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেওয়ার এ ধরনের সুযোগ কাউকে দেওয়া হবে না।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর কলাবাগান মাঠে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যেন সারা দেশে নির্বিঘ্নে পূজা উদযাপন করা যায়। এজন্য একদিন ছুটি বৃদ্ধি করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হচ্ছে।

ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, এবার পূজা উপলক্ষে ছুটি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থায় আমরা অভিভূত। এ জাতীয় নিরাপত্তা ব্যবস্থা এর আগে আর কখনোই হয়নি। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে এজন্য ধন্যবাদ জানান।

উপদেষ্টা বলেন, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছি, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে যাবো। একটি দেশের স্থিতিশীলতা নির্ভর করে সে দেশের ধর্মীয় সম্প্রীতির ওপর। আমরা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখতে চাই। বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় না থাকলে এটি পুরো দক্ষিণ এশিয়াতেই প্রভাব ফেলবে। দেশের অনেক জায়গায় পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করা হচ্ছে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

পরিদর্শন শেষে পূজামণ্ডপে আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

/ইউএস/
সম্পর্কিত
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ