গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ মে ২০২৫, ১৩:১৪আপডেট : ০৪ মে ২০২৫, ১৩:১৪

গাজীপুরের জয়দেবপুরে মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু আয়ানের মৃত্যুর পর এবার তার মা পারভিন আক্তার (৩২) মারা গেছেন। রবিবার (৪ মে) ভোর ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছেন আরেক নারী। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৩ মে) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আয়ানের মৃত্যু হয়। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। তার আগে এ ঘটনায় গত ২৮ এপ্রিল সীমা আক্তার (৩০) ও তাসলিমা আক্তার (৩০) নামে দগ্ধ আরও এক নারীর মৃত্যু হয়।

এর আগে গত ২৭ এপ্রিল রাতে গাজীপুর নগরের মোগরখাল মোল্লা মার্কেট এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম