অপেশাদার আচরণকারী পুলিশ সদস্যের ঠিকানা ঢাকার বাইরে

আমানুর রহমান রনি
১৪ মার্চ ২০১৬, ২০:৪৫আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২২:৩৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাম্প্রতিক সময়ে রাজধানীতে সাধারণ মানুষের সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য অপেশাদার আচরণ ও ফৌজদারি অপরাধ করায় নড়েচড়ে বসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতর । এ বিষয়ে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের সতর্ক করে দেওয়ার পরও তাদের আচরণে তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তাই অপেশাদার আচরণকারী পুলিশ সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। ডিএমপির নিজস্ব গোয়েন্দা বাহিনী এই কাজ করে যাচ্ছে। তাদের দ্রুত ডিএমপির বাইরে শাস্তিযোগ্য বদলি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েকমাসে অনেককেই এমন বদলি করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এটি ‘রুটিন ওয়ার্ক’।
ডিএমপি সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীতে নিষ্ঠাবান পেশাদার আচরণকারী সদস্যের অভাব নেই। ডিএমপিতে অনেকেই কাজ করতে চায়। তাই অপেশাদার আচরণকারী পুলিশ সদস্যদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। যাদের ঢাকার বাইরে বদলি করা হবে। কোনও পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় পুরো পুলিশ বাহিনী বহন করবে না।
গত শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজার গুলিতে ক্যাবল ব্যবসায়ী আল আমিন (২২) গুলিবিদ্ধ হন। বকেয়া ডিস বিল চাওয়ায় তাকে গুলি করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ প্রশাসন দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। ভিকটিম আল আমিন খিলগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এএসআই শামীম বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের