ক্যামেরনের চিঠির জবাব দিলেন শেখ হাসিনা

শেখ শাহরিয়ার জামান
১৫ মার্চ ২০১৬, ০০:০৪আপডেট : ১৫ মার্চ ২০১৬, ০১:১২

শেখ হাসিনা-ডেভিট ক্যামেরন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের চিঠির জবাব দিয়ে কার্গো পাঠনোর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। সোমবার কূটনৈতিক চ্যানেলে চিঠিটি হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৮ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চিঠি দিয়ে জানান, শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তাকর্মী ও তাদের সুপারভাইজারদের সক্ষমতা খুব দুর্বল। একইসঙ্গে এর নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য প্রয়োজনীয় পরামর্শক নিয়োগের পরামর্শ দেন তিনি।
চার অনুচ্ছেদের সংক্ষিপ্ত এ চিঠিতে শেখ হাসিনা প্রথমে ক্যামেরনের চিঠির জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য দুই দেশের এক  সঙ্গে কাজ করে যাওয়াটা উভয় দেশের সাধারণ লক্ষ্য।
শেখ হাসিনা বলেন, আমার সরকারের সময়ে দু’দেশ সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছি এবং একযোগে কাজ করছি। শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার ত্রুটিগুলো দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য আমরা যুক্তরাজ্যসহ অন্য বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।
ক্যামেরনের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমি আপনাকে দৃঢ়তার সঙ্গে বলতে চাই—আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করা আমার সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয়। তিনি বলেন,  শাহজালাল বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যুক্তরাজ্য ও অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।এ ব্যবস্থায় আপনাদের নিরাপত্তা বিশেষজ্ঞদের অবাধ প্রবেশাধিকার থাকবে। বাংলাদেশ ও যুক্তরাজ্য বৈশ্বিক বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য একযোগে কাজ করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম