‘জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলার সঙ্গে সরকার মোটেও সংশ্লিষ্ট নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৪, ১৯:৫১আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৯:৫১

জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মামলার বিরুদ্ধে হত্যা মামলার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মঙ্গলবার (২২ অক্টোবর) হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাদী ভুলবশত মামলা করেছেন। এই মামলার সঙ্গে সরকার মোটেও সংশ্লিষ্ট নয়। জেড আই খান পান্না সাহেব নিজেও বলেছেন এই মামলা রাজনৈতিক কারণে হয়নি। সম্ভবত হয়েছে ব্যক্তিগত কারণে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার আরেক উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, মামলা করাটা গণতান্ত্রিক অধিকার। গণহারে মামলা আমরাও সাপোর্ট করছি না। মামলা করায় আপনি কাউকে ঠেকাতে পারবেন না। যখন বাদী বলেছেন তাকে চেনেন না, তখন তার নাম বাদ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তীথি উপস্থিত ছিলেন।

গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করা হয় আইনজীবী পান্নার বিরুদ্ধে। ঘটনার প্রায় তিন মাস পর, ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এই মামলায় নাম উল্লেখ করা আসামি মোট ১৮০ জন। ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার।

ঘটনা প্রকাশ পেলে চারিদিকে সমালোচনার ঝড় ওঠে। সরকারের সমালোচনা করায় তার বিরুদ্ধে এই মামলা করা হয় বলে অভিযোগ ওঠে। মামলার বিষয়ে জেড আই খান পান্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিদ্রুপ করে বলেন, ১৮০ জন আসামির মধ্য ৯৪ নম্বর আসামি হতে আমার আপত্তি আছে। মামলা যখন দেবেনেই, আমাকে এক নম্বর আসামি করে দেন। এটা কোনও না কোনও প্রভাবশালীর ইন্ধনেই হয়েছে, তা নিয়ে আমার সন্দেহ নেই।

পরে সোমবার (২১ অক্টোবর)  জেড আই খান পান্নাকে মামলা থেকে বাদ দিতে রাজধানীর খিলগাঁও থানায় আবেদন করেন মামলা বাদী। ‘ভুলবশত’ আসামি করা হয়েছিল দাবি করে পান্নার নাম মামলা থেকে বাদ দেওয়ার আবেদন করেন মো. বাকের।

আরও পড়ুন- জেড আই খান পান্না ‘ভুলবশত’ আসামি, বললেন বাদী

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের