জেড আই খান পান্না ‘ভুলবশত’ আসামি, বললেন বাদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৪, ১৩:৫৫আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৪:১০

হত্যাচেষ্টা মামলায় ‘ভুলবশত’ আসামি করা হয়েছিল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে। এর পরিপ্রেক্ষিতে পান্নার নাম মামলা থেকে বাদ দেওয়ার আবেদন করেছেন বাদী মো. বাকের। সোমবার (২১ অক্টোবর) রাজধানীর খিলগাঁও থানায় এই আবেদন জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউস হোসেন।

আবেদনে বলা হয়, ‘ভুলবশত’ আসামির তালিকায় জেড আই খান পান্নার নাম উল্লেখ করা হয়েছে। এই মামলা থেকে তাকে বাদ দিয়ে মামলাটি তদন্ত করার জন্য আবেদন জানানো হচ্ছে।

এর আগে রবিবার (২০ অক্টোবর) ছড়িয়ে পড়ে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আদালতে যাওয়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

সোমবার হাইকোর্ট তাকে এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিনও দিয়েছেন। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসাইনের বেঞ্চ তাকে আগাম জামিন দেন।

এদিকে আজ সকালে মামলার বাদী মোহাম্মদ বাকের থানায় লিখিত নিয়ে এসে আবেদনপত্রটি জমা দেন। পরবর্তী প্রক্রিয়া কী হবে জানতে চাইলে থানার ওসি বলেন, ‘আমরা আবেদনটি নথিভুক্ত করেছি। আদালতে উত্থাপন করা হবে। তদন্ত করে নাম বাদ যাবে।’

বাদীর সঙ্গে থানা থেকে যোগাযোগ করার পরে আবেদন নিয়ে এসেছেন কিনা প্রশ্নে ওসি দাউদ বলেন, ‘না তিনি নিজ উদ্যোগে এসেছেন এবং লিখে নিয়ে এসেছেন।’

গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করা হয় আইনজীবী পান্নার বিরুদ্ধে। ঘটনার প্রায় তিন মাস পর, ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এই মামলায় নাম উল্লেখ করা আসামি মোট ১৮০ জন। ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার।

ঘটনা প্রকাশ পেলে চারিদিকে সমালোচনার ঝড় ওঠে। মামলার বিষয়ে জেড আই খান পান্নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিদ্রুপ করে বলেন, ‘১৮০ জন আসামির মধ্য ৯৪ নম্বর আসামি হতে আমার আপত্তি আছে। মামলা যখন দেবেনেই, আমাকে এক নম্বর আসামি করে দেন। এটা কোনও না কোনও প্রভাবশালীর ইন্ধনেই হয়েছে, তা নিয়ে আমার সন্দেহ নেই।’

/ইউআই/জেইউ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের